জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে পুলিশের গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত এক ও আহত চার পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সুবলগছ এলাকায়। মৃত ওই এনভিএফ কর্মীর নাম তাহের আলম। আহতদের উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার জাতীয় সড়কে টহল দিচ্ছিল পুলিশ বোঝাই গাড়িটি। সেই সময় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয় পুলিশের গাড়িটির। ঘটনায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। গুরুতর আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর সময়ই তাহের আলম নামে ওই এনভিএফ কর্মীর মৃত্যু হয়। ঘটনায় আহত হন এসআই স্বপন বিশ্বাস, ওই গাড়ির চালক কাইজার আলম সহ আরও দুইজন। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/OKOuYDDIET4